//সুজন মাহমুদ, মাগুরা//
মহম্মদপুরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মহম্মদপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নানা আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
এ উপলক্ষে শুক্রবার (২৯ জুলাই ২০২২) সকালে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন মাধ্যমে শুভ সূচনা করা হয়।
বিকেলে উপজেলা পরিষদ হলরুমের সামনে থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হলরুমে এসে শেষ হয়।
পরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুজন শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মাগুরা-২ আসনের সাংসদ এবং সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সিদ্দিকী লিটন।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাগরের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন মহম্মদপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ জি এম শওকত বিপ্লব রেজা বিকো, বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ হাই মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেবী নাজনীন।
বিনোদপুর ইউপি’র চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান, বাবুখালী ইউপি’র চেয়ারম্যান মোঃ মীর সাজ্জাদ আলী, নহাটা ইউপি’র সাবেক চেয়ারম্যান মোঃ আলী মিয়া, নহাটা ইউপি’র চেয়ারম্যান তোরাফ আলী ও রাজাপুর ইউপি’র চেয়ারম্যান শাখারুল ইসলাম শাকিলসহ সকল নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে কেঁক কেটে স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

