রাণীশংকৈল উপজেলা তাঁতী দলের আহবায়ক কমিটি গঠন

রাণীশংকৈল উপজেলা তাঁতী দলের আহবায়ক কমিটি গঠন

//মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি//

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা তাঁতীদলের  আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার পদমপুর বিএম কলেজ হলরুমে নেতাকর্মিদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাণীশংকৈল উপজেলা বিএনপির সাবেক সহ- সভাপতি সাহাদাত হোসেনের সভাপতিত্ব অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন,ঠাকুরগাঁও জেলা তাঁতীদলের সদস্য সচিব ফিরোজুল হক প্রধান শিমুল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা তাঁতীদলের আহবায়ক আনোয়ার হোসেন বাবু।বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, পৌর বিএনপি নেতা পান্না বিশ্বাস, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে বিএনপিসহ তাঁতীদলের বিভিন্ন নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।পরে অতিথিরা সমঝোতার মাধ্যমে উপজেলা তাঁতীদলের আহবায়ক কমিটি গঠনের লক্ষ্যে জাহাঙ্গীর হোসেনকে আহবায়ক এবং আহাসান, শাহাজাহান আলী ও মাহাবুব আলমকে যুগ্ন আহবায়ক করে মোট ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।আনুষ্ঠান সঞ্চালনা করেন, পৌর যুবদলের সদস্য সচিব আকতার হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *