ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ‍্যেগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম শুভ জন্মদিন  উদযাপন

ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ‍্যেগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম শুভ জন্মদিন  উদযাপন

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া //

মাদার অব হিউম‍্যানিটি বিশ্ব শান্তির অগ্রদুত ডিজিটাল বাংলাদেশ রুপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম শুভ জন্মদিন  উদযাপন উপলক্ষে ২৮ সেপ্টেম্বর  বুধবার বিকেলে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের  উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোস্তফা কামাল খোকনের সভাপতিত্বে ও  ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়ার্দারের পরিচালনায় সভায় বক্তব‍্য দেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ‍্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, বি,এম আব্দুস ছালাম, জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক কামরুজ্জামান জামাল, জামিল খান, উপজেলা পরিষদ চেয়ারম‍্যান গাজী এজাজ আহম্মেদ, আবু সাঈদ সরদার, খান আবু বক্কার, মোল‍্যা সোহেল রানা, মোল‍্যা জাহিদুল ইসলাম, চৈতালী হালদার,  নূরুল ইসলাম বাদশা, প্রভাষক গোবিন্দ ঘোষ, শেখ ইকবাল হোসেন, হাসনা হেনা, রাখি পারভীন, কৃষকলীগের অরিন্দম মল্লিক, জাহাবুর রহমান, ছাত্রলীগের খান আবুল বাশার, মাসুদ রানা প্রমুখ। এছাড়া ছাত্রলীগ, যুবলীগ, সেচ্চাসেবক লীগ, মহিলা আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে নেতৃবৃন্দ কেক কাটেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *