//সুজন মাহমুদ,মাগুরা জেলা প্রতিনিধি//
আজ ১২/০৫/২৩ শুক্রবার মাগুরা মহম্মদপুরের ৫নং বালিদিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মহম্মদপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ মুরাদ আলী’র গোপীনাথপুর বাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আজকের সম্মেলন ও আলোচনা সভায় বালিদিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ আবু সাইদ মৃধার সভাপতিত্বে ও মহম্মদপুর উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি এম.নাফিজ হাসান ফাহিম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ খসরুল আলম খসরু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ মুরাদ আলী, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বিপ্লব আলম।
এসময় উপজেলা মহিলা জাতীয় পার্টির সভাপতি মোছাঃ শ্যামলী আক্তার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব বৃন্দ উপস্থিত ছিলেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।এসময় বক্তারা জাতীয় পার্টিকে সুসংগঠিত করতে কর্মীদের উৎসাহ প্রদান করেন।অদ্যকার দ্বি-বার্ষিক সম্মেলনে অত্র ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ মমিন উদ্দিন শেখ,সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ মনিরুজ্জামান মন্নু,সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ মনিরুল ইসলাম সরদার।নির্বাচিত নতুন নেতৃত্ব বৃন্দ পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।অনুষ্ঠানে প্রধান অতিথি,বিশেষ অতিথি সহ অন্যান্য অতিথি বৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

