//মোঃ আল-আমিন শেখ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি//
মাদক ও সন্ত্রাসমুক্ত যুব রাজনীতি প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের স্বচ্ছ ও শক্তিশালী যুবলীগ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন ভূঞাপুর উপজেলার যুবলীগের সম্মেলনে সভাপতি পদপ্রার্থী মোঃ মনিরুল ইসলাম বাবু ভাইস চেয়ারম্যান, ভূঞাপুর উপজেলা পরিষদ।
তিনি বলেন, বাঙালির অবিসংবাদিত নেতা জাতির পিতা ‘বঙ্গবন্ধু’ শেখ মুজিবুর রহমানের আদর্শে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনি যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। যে কারণে যুবলীগের প্রতিটি কর্মি এক অনন্য গৌরবের উত্তরাধিকার বহন করে চলেন হৃদয়ের গভীরে।
মনিরুল ইসলাম বাবু আরো বলেন, আওয়ামী যুবলীগকে আরও শক্তিশালী সংগঠনে রুপদানের মধ্যদিয়ে জননেত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্রমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে যুবলীগের সভাপতি প্রার্থী হয়েছি।
আমার এ স্বপ্ন পুরণে যুবলীগের সকল পর্যায়ের নেতাকর্মীকে আমার সাথী হিসেবে পেতে চাই। আমার স্বপ্ন শুধু একটাই, এলাকার খেটে খাওয়া ও দুঃখী মানুষের মাঝে জীবনটা উৎসর্গ করে তাদের ভালবাসায় সিক্ত হয়ে বেঁচে থাকা।
তাই তিনি সর্বস্তরের জনগনের দোয়া কামনা করছেন ও আগামী যুবলীগের সম্মেলনে বঙ্গবন্ধু আর্দশের আওয়ামী পরিবারের সকলের সহযোগিতা চেয়েছেন।

