বরিশাল মহানগরীতে জাতীয় শ্রমিক লীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১২ অক্টোবর মঙ্গলবার সকালে বরিশাল জেলা ও মহানগর শ্রমিক লীগের যৌথ আয়োজনে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
নগরীর সদর রোডস্থ শহীদ সোহেল চত্বরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তিনি বেলুন-ফেস্টুন এবং শান্তিরপ্রতীক পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচির উদ্বোধন করেন।
শ্রমিকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম জাহাঙ্গীর, বরিশাল জেলা শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস প্রমুখ।
সংক্ষিপ্ত বক্তব্যে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ শ্রমিক লীগের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আওয়ামী লীগে সকল অঙ্গসংগঠনই গুরুত্বপূর্ণ। তবে আওয়ামী লীগের সব থেকে শক্তিশালী সংগঠন হচ্ছে শ্রমিক লীগ। শ্রমিক লীগ ও ছাত্রলীগ হচ্ছে আওয়ামী লীগের চালিকা শক্তি।
বরিশাল জেলা ও মহানগর শ্রমিক লীগকে ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় ভূমিকা রাখার আহ্বান জানান,বরিশাল সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ।
তিনি শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল সিটি কর্পোরেশন, বরিশাল মহানগর আওয়ামী লীগ এবং বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান।
আলোচনা সভা শেষে শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে অংশ নেন বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
//পলাশ চক্রবর্ত্তী, বিশেষ প্রতিবেদক বরিশাল//
রানীশংকৈলে একসাথে এক পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

