তারেক জিয়ার ঈংগিতে পরিচালিত হচ্ছে এনবিসি ইউকে

তারেক জিয়ার ঈংগিতে পরিচালিত হচ্ছে এনবিসি ইউকে

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপর মিথ্যা মামলা প্রত্যাহার ও বিদেশে  চিকিৎসা এবং  নিঃশর্ত মুক্তির দাবিতে লন্ডনে আলতাব আলী পার্কে নিরাপদ বাংলাদেশ চাই (এনবিসি)ইউকে’র উদ্দ্যোগে  মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন মুসলিম খান, পরিচালনা করেন মোঃ আরিফ আহমদ । শুভেচ্ছা বক্তব্য রাখেন ইভেন্ট সেক্রেটারী মোঃআসয়াদুল হক। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক  বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্দুস সালাম,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা, বিএনপির আশিকুর রহমান আশিক,দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক ওলী উল্লাহ নোমান, জামায়াত নেতা আবদুল্লাহ আল মুনিম।

এসব নেতা কর্মীরা পলাতক বিএনপির নেতা তারেক রহমানের ইংগিতে মিছিল মিটিং করে যাচ্ছে। প্রকৃত পক্ষে তারা বাংলাদেশ বিরোধী প্রচারনা করছে।

তারা আলতাব আলী পার্ক, ব্রিটিশ পার্লামেন্ট, বাংলাদেশ হাইকমিশনের সামনে মানববন্ধন সভা-সমাবেশ করছে। এদেরকে আইনের আওতায় আনার জন্য বাংলাদেশ সরকার যুক্তরাজ্যের সাথে কাজ করে যাচছে। বাংলাদেশ হাইকমিশনেরব একটি বিশস্ত   সূত্রে জানা যায় তারা অচিরেই এদের তালিকা তৈরি করে বাংলাদেশ সরকারের কাছে পাঠাবে।

এছাড়াও বক্তব্য রাখেন আলী হোসেন, লুৎফুর রহমান  ইস্ট লন্ডন বিএনপি,মোহাম্মদ আশিকুর রহমান তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইস্ট লন্ডন বিএনপি,বিএনপি নেতা সোহেল আহমদ, মাওলানা শামীম আহমদ উলামা দল কেন্দ্রীয় কমিটি, মোঃ আবু তাহের,লায়েক আহমদ, মোঃনজরুল , মোহাম্মদ আলী, মোঃফরহাদ আলী, প্রমুখ।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

আন্তর্জাতিক বাজার স্থিতিশীল হলে দেশেও তেলের দাম কমবে

ওমিক্রন: হিন্দুস্তান টাইমসের ওই প্রতিবেদনে ‘উচ্চ ঝুঁকি’তে বাংলাদেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *