//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
ডুমুরিয়া উপজেলার ঐতিহ্য বাহী রুদাঘরা মিকশিমিল উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটি সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা ছাত্রলীগের প্রাক্তন আহবায়ক ও খুলনা, শহীদ সোহরাওয়ার্দী কলেজের হিসাব বি জ্ঞান বিভাগের প্রভাষক এম এম ইমরান হোসেন।
১৯ অক্টোবর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে স্কুলের ম্যানেজিং কমিটি গঠনের লক্ষে এক সভা অনুষ্ঠিত । সভাপতি পদে দুজন প্রার্থী থাকায় শিক্ষা অফিসার দেবাশিষ বিশ্বাস স্কুলের নির্বাচিত অভিভাবক সদস্য টিআর প্রতিনিধির মতামতের ভিত্তিতে গোপন ব্যালটে ভোট প্রদান করেন। প্রাপ্ত ফলাফলে এম এম ইমরান হোসেন ৩ ভোটও গাজী তোহিদ আহম্মেদ ২ ভোট পান। টিআর প্রতিনিধি ৩ জন ভোটার ভোট দানে বিরত থাকে। এম এম ইমরান হোসেন কে বিজয়ী ঘোষনা করেন নির্বাচনে প্রিজাইডিং অফিসার দেবাশিষ বিশ্বাস।
জাহিদুর রহমান বিপ্লব

