//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
একটাই লক্ষ্য হতে হবে দক্ষ এই প্রতিপাদ্যকে সামনে রেখ গতকাল বৃহস্পতিবার সকালে ডুমুরিয়া সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের আয়োজনে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী আব্দুস ছালাম মিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথি’র বক্তব্য দেন শরীফ আসিফ রহমান ও মহিলা ভাইন্স চেয়ারম্যান শারমীনা পারভীন রুমা, মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশিষ বিশ্বাস। অন্যেনের মধ্যে বক্তব্য দেন ডুমুরিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গুটুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা খাতুন, শিক্ষক সবুজ পরামানিক, অভিভাবক এরশাদ মোল্ল্যা, প্রমুখ।

