/জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেছেন শিক্ষাই জাতির মেরুদন্ড । শিক্ষিত জাতিই পারে সমাজকে পরিবর্তন করতে । আর্দশ শিক্ষা গ্রহন করে আলোকিত মানুষ হতে হবে। বর্তমান সরকার শিক্ষার প্রসার ঘটাতে নানা মুখি পদক্ষেপ গ্রহন করেছে। নারী শিক্ষার ক্ষেত্রে সরকার উপবৃত্তিসহ সকল ধরনের সুবিধা দিয়ে আসছে । শিক্ষার্থীদের মানষিক মনোবল নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে আমিও পারি এই চিন্তা চেতনায় সু শিক্ষায় শিক্ষায় শিক্ষিত হতে হবে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে অফিসার্স ক্লাবে দু:স্থ স্বাস্থ্য কেন্দ্র আয়োজনে শিক্ষা বৃত্তি (চেক) প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে দু:স্থ কেন্দ্রের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অফিসার্স ইনচার্জ শেখ কনি মিয়া, ডুমুরিয়া প্রেস ক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, স্বাগত বক্তৃতা দেন ডিএসকের আঞ্চলিক ব্যবস্থাপক সনজিৎ সরকার, শাখা ব্যবস্থাপক সমর রানা, গল্লামারী শাখা ব্যবস্থাপক সামিউর রহমান, আইটি কর্মকর্তা রমিজ রাজা, অমিতাপ কুন্ডু, মনোজ বর, পবিত্র ঢালী প্রমুখ। মোট ২৫ শিক্ষা প্রতিষ্ঠানের ২৫ শিক্ষার্থীকে মোট ৩ লাখ ৬০ হাজার টাকার উপবৃত্তির চেক হস্তান্তর করা হয়।

