ডুমুরিয়ায় তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

//ডুমুরিয়া সংবাদদাতা //
ডুমুরিয়ায় তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলা স্বাধীনতা  চত্বরে  ২২ মার্চ বুধবার দুপুরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি প্রধান অতিথি হিসেবে  মেলার শুভ উদ্বোধন করেন।
 উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে আলোচনা সভায়  প্রধান অতিথির বক্তব‍্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথি ছিলেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ, স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন উপস্থিত ছিলেন  ডুমুরিয়া প্রেস ক্লাবের সভাপতি এস,এম জাহাঙ্গীর আলম,উপজেলা  কৃষক লীগের সভাপতি অরিন্দম মল্লিক, প্রাক্তন জেলা পরিষদের সদস‍্য শোভারানী হালদার,  অতিরিক্ত কৃষি অফিসার মো; ওয়ালিদ হোসেন, উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা পুরঞ্জয রায় , উপসহকারী কৃষি কর্মকতা তুষার বিশ্বাস  প্রমুখ।
মেলায়  মোট ১৪’টি স্টলে কৃষি  প্রযুক্তি কাজে প্রয়োজনীয় আধুনিক প্রযুক্তি উপস্থাপন করা হয়েছে। প্রধান  অতিথি আউশ ধান ও  পাট বীজ ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি পূর্নবাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে  আউশ ধান বীজ ও রাসায়নিক সার এবং  পাট বীজ এবং কৃষি ঋনেরচেক  বিতরণ  করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *