//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
ডুমুরিয়ার উপজেলার সাহস নোয়াকাটি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন সম্পন্ন হয়েছে। পরিকল্পনা মন্ত্রালয়ের সাবেক অতিরিক্ত সচিব সরদার ইলিয়াজ হোসেন দ্বিতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হন।
২৩ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় স্কুল ভবনে ম্যানেজিং কমিটির নির্বাচনের লক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। গত ১৭ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচিত ৫ জন অভিভাবক সদস্য, ১ জন দাতা সদস্য,৩ জন টিআর প্রতিনিধির সর্ব সম্মতিক্রমে প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশিষ বিশ্বাস উপস্থিতিতে সভাপতি পদে দুজনের নামের উপর গোপন ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে পরিকল্পনা মন্ত্রালয়ের সাবেক অতিরিক্ত সচিব সরদার ইলিয়াজ হোসেন ও সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল কুদ্দুস প্রতিদন্দিতা করেন। এতে সরদার ইলিয়াজ হোসেন এর পক্ষে ৬টি ও শেখ আব্দুল কুদ্দুস এর পক্ষে ৩টি ভোট পড়ে।

