হাইমচরের গাজীপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পন্য বিক্রি

হাইমচরের গাজীপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পন্য বিক্রি

মোঃ হোসেন গাজী।।

পবিত্র রমজানকে ঘিরে হাইমচর উপজেলা ১ নং গাজীপুর ইউনিয়নে টিসিবি পণ্য বিক্রি।

৪ এপ্রিল রোববার সকাল  ১১টায় ১ নং গাজীপুর ইউনিয়ন পরিষদে ৩৪৭ জন পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে এই পণ্য বিক্রি শুরু হয়। পণ্যের মধ্যে ২ কেজি ডাল, ২ কেজি চিনি ও ২ লিটার তেল রয়েছে।

টিসিবি পণ্য বিক্রি সময় গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান গাজী তিনি বলেন,আমরা ৩৪৭ জন নিম্ন আয়ের মানুষকে টিসিবি পণ্য দিচ্ছি। শুধু মাত্র ফ্যামিলি কার্ড যারা পেয়েছেন তারাই এই টিসিবি পণ্য পাচ্ছেন। টিসিবি পণ্যসামগ্রী জেলা প্রশাসনের খাদ্য গুদামে সংরক্ষণ  ও প্যাকেটজাতকরণ করা হয়েছে। যা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ সার্বক্ষণিক তদারকি করেছেন।

টিসিবি পণ্য। পণ্যের মধ্যে রমজানের প্রথম পর্যায়ে ২ কেজি ডাল, ২ কেজি চিনি এবং ২ লিটার সয়াবিন তেল হলেও রমজানের শেষের দিকে ২ কেজি ডাল, ২কেজি চিনি, ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি ছোলা পাবেন উপকারভোগীগণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করছি।

এসময় উপস্থিত ছিলেন গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান গাজী, টেগ অফিসার শাইফুল ইসলাম,উপ’সহকারী প্রকৌশলী,ইউপি সচিব নির্মল সহ ইউপি মেম্বারগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *