//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//
বরগুনার আমতলী ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫ দিন ধরে পানি সরবরাহ বন্ধ থাকায় হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনরা পরেছে মহাবিপাকে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আমতলী হাসপাতালের পানির মূল পাম্পটি ২০২১ সালের এপ্রিল মাসের ২ তারিখ বিকল হয়ে যায়। গত ২৯ মার্চ আকস্মিকভাবে চতুর্থ তলায় রোগী ভর্তি হওয়ায় পানি সরবরাহ না থাকায় পুরাতন ভবনের দোতলার ২টি ওয়ার্ডে তাদেরকে এনে রাখেন। তাছাড়া পুরাতন ভবনে বাথরুম কম থাকায় এখন রোগীরা ঠিকমত গোসলসহ শৌচাগার সারতে পারছে না।
বর্তমানে হাসপাতালটিতে প্রায় শতাধিক রোগী ভর্তি আছে। কিন্তু যে সামান্য পানি সরবরাহ হচ্ছে তা দিয়ে রোগীদের গোসল এবং টয়লেট ব্যবহারে মারাত্মক বিঘ্ন ঘটছে। অনেক সময় রোগী এবং রোগীদের স্বজনরা হাসপাতালের বাহির থেকে বালতি ভরে পানি এনে গোসলসহ টয়লেটের কাজে ব্যবহার করছেন।
অপরদিকে হাসপাতালের আবাসিক ভবনে চিকিৎসক, নার্স,কর্মকর্তা কর্মচারীসহ বসবাসরত চাকুরিজীবিরা পরেছে মহাবিপাকে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, চিকিৎসক, নার্স এবং অন্যান্য কর্মকর্তাতাদের জন্য রয়েছে ৪টি আবাসিক ভবন। যে সামান্য পানি সরবরাহ করা হয় তা প্রয়োজনের তুলনায় খুবই কম।
হাসপাতালের আবাসিক ভবনে বসবাসরত নার্স মোর্শেদা, সালমা ও আখি বলেন, হাসপাতালের পানি তোলার পাম্প মেশিনটি নষ্ট থাকায় আমরা নিয়মিত পর্যাপ্ত পানি পাই না। বর্তমানে প্রচন্ড গরমে পানির অভাবে খুবই কষ্টে আছি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুল মুনয়েম সাদ বলেন, হাসপাতালে ১বছর ধরে পানি তোলার পাম্পটি নষ্ট পানি সমস্যা প্রকট আকার ধারন করছে। বিষয়টি একাধিকবার উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি।
আমতলীতে বিরোধীয় জমির দখল নিয়ে সংঘর্ষ, আহত-৫

