//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
মানুষ মানুষের জন্য এই সত্য কে ধারন করে জীবন সংসারে একে অপারের জন্য কিছু মানবতা গবিত করে। সম্প্রতি তিন দিন পূর্বে ডুমুরিয়া উপজেলার মাগুরখালী শেখেরট্যাক গ্রামের দরিদ্র দীন মজুর আবুল হোসেন এর কুড়ে ঘরটি কাল বৈশাখী ঝড়ে উড়িয়ে নিয়ে যান।
দীন মজুর পরিবারের একমাত্র ঘরটি ঝড়ে ক্ষতিগ্রস্থ হওয়ার পরিবারটি মানবেতায় জীবন যাপন করেছে। খোলা আকাশের নিছে স্ত্রী সন্তান নিয়ে মানবেতায় জীবন তার পর ঈদুল ফিতর ঈদ উৎসব ।
খবর পেয়ে মানবতায় যুবলীগ ডুমুরিয়া উপজেলা শাখার আহবায়ক প্রভাষক গোবিন্দ্র ঘোষ আবুল হোসেনর পাশে দাড়িয়ে ব্যক্তিগত ভাবে পরিবারটি যাতে ঈদের আনন্দ মলিন না তার জন্য কিছু আর্থিক সহায়তা ও পাঞ্জাবি তুলে দেন।
এসময উপস্থিত ছিলেন ওই ওয়ার্ডের ইউপি সদস্য মনোজ সরকার।
পরিবারের ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে সহায়তার হাত বাড়িয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শারমীনা পারভীন রুমা। আবুল হোসেন গাজী বলেন মহৎ মানুষ গুলো আমাদের মতো পরিবারের পাশে দাড়িয়েছে।
তাদের জন্য দোয়া আর আশিবাদ করি। এভাবে মানুষের পাশে তারা যে দাড়াতে পারে।

