// জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
ডুমুরিয়ায় ২৬ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে মাননীয় প্রধান মন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ত্রান তহবিল কর্তৃক অসহায় দুস্থ এবং অসুস্থ দের মাঝে ১৬ লাখ ২০ হাজার টাকার আর্থিক চেক প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে অফিসার্স ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয।
উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। আরো বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ, আওয়ামী লীগ নেতা শেখ নাজিবুর রহমান, এম এম সুলতান, অধ্যাপক জিএম ফারুক হোসেন , অধ্যাপক বিষ্ণু প্রসাদ মল্লিক, শেখ জামিল আক্তার লেলিন, কাজী মেহেদী হাসান রাজা, মাইকেল রায়। অনুষ্ঠানে ৩০ জন কে ১৬ লাখ ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

