জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি খুলনা।।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্রশেখ হেলাল উদ্দিন এমপির পক্ষ থেকে ১৯ এপ্রিল বুধবার সকালে ডুমুরিয়া অফিসাস ক্লাবে ঈদ উপহার বিতরন করা হযেছে। এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয। যুব মহিলা লীগের সভাপতি শিমু আক্তারের সভাপতিত্বে ও বিভা বিশ্বাস এর পরিচালনায় সভায় বক্তব্য দেন নারায়ন চন্দ্র চন্দ এমপি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যাড়. রবীন্দ্রনাথ মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ নাজিবুর রহমান, এম এম সুলতান আহম্মেদ, শোভা রানী হালদার,. মোল্ল্যা সোহেল রানা, বিঞ্চু প্রসাদ মল্লিক, শিলা রানী মন্ডল, যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, শেখ ইকবাল হোসেন, মহিলা ভাইন্স চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তহমিনা বেগম, রাখী আক্তার, ও আশফাকুর রহমান রাজিব প্রমুখ। এসময় ১৪ ইউনিয়নের মহিলা নেতৃবন্দ উপস্থিত ছিলেন।

