//জাহিদুর রহমান বিপ্লব , বিশেষ প্রতিনিধি //
ডুমুরিয়া উপজেলা যুবলীগের উদ্যোগে ১৯ নভেম্বর রবিবার বিকেলে উপজেলার সুবিধা বঞ্চিত শতাধিক মানুষের মাঝে বিনা মূল্যে সবজি বিতরন করা হয়েছে। দলীয় কার্যলয়ে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের সভাপতি চৌধুরী রায়হান ফরিদ, বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সোহাগ,আরো উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা হারুনার রশিদ, মুসফিকুর রহমান সাগর, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শেখ ইকবাল হোসেন, আলহাজ্ব খান রবিউল ইসলাম আন্টু, বিশ্ব নাথ দে, কাজী মেহেদী হাসান রাজা, শাকিল আহম্মেদ, মনোজ সরদার, খান আবুল বাশার, উত্তম বিশ্বাস, সিরাজুল ইসলাম প্রমুখ।

