//এম মুরশীদ আলী, রূপসা//
‘কৃষিই সমৃদ্ধ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৩-২৪ অর্থ বছরের খরিপ- ২/২০২৪-২৫ অর্থবছরে প্রনোদনা রোপা আমন ধানের (উফশী) বীজ ও সার সহায়তা বিতরণ উদ্বোধন অনুষ্ঠান গত ৭ জুলাই সকাল সাড়ে ১১ টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আলোচনা সভা শেষে কৃষকের মাঝে বিতরণ করা হয়।
বীজ ও সার বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কলিং এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা- ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী। তিনি বলেন- আমাদের উপজেলার কৃষকদের এ সব বীজ ও সার সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার ফলে, কৃষি ফসল উৎপাদন বৃদ্ধি পাবার পাশাপাশি এ খাত আরো সমৃদ্ধ হবে। তিনি আরো বলেন- বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা কৃষি ভর্তুকি দেওয়ার পাশাপাশি দেশের কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নানান ফসল ফলাতে সক্ষম হয়েছেন। দেশের কৃষকরা এখন এক অনন্যা দৃষ্টি স্থাপন করে যাচ্ছে। কৃষকরাই পারে দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে। জাতির পিতার আদর্শকে ধারণ করে জাতি এগিয়ে যাবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান সারমিন সুলতানা রুনা, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ মোরশেদ আলম বাবু।
স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন- রূপসায় ৫টি ইউনিয়নের মধ্যে ৯৫০ জন কৃষক কে ৫ কেজি করে ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে। কৃষকরা যাতে ভালো ফলন ফলাতে পারে সরকার সেদিকে খেয়াল রেখে বিনামূল্যে রোপা আমন ধানের (উফশী) বীজ ও সার দিয়ে আমাদের প্রান্তিক, ক্ষুদ্র কৃষকদের লাভবান করে তুলছেন। ডিজিটাল যুগে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে কৃষকের কষ্ট ও সময় বাঁচিয়ে আরো বেশী জমি আবাদ করতে সক্ষম হচ্ছে। তাতে কৃষকরা আশানুরূপ ফলশ্রুতি পাচ্ছে। তাছাড়া ঘুর্ণিঝড় রেমাল এ ক্ষতিগ্রস্থ চাষিদেরও সহায়তা প্রদান করা হয়।
আলোচনা সভায় উপসহকারী কৃষি কর্মকর্তা নিতিশ চদ্র বালা’র পরিচালনায়- অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলী হাসান, মো. রাজু আহম্মেদ, জান্নাতুন নাহার, সমীর কুমার ঘোষ, শোয়েব তরিকুল্লাহ, সোহেল রানা, হিমাংশু রায়, হিমাদ্রি বিশ্বাস, প্রমিলা রানী বালা, মিলি বেগম, মো. মোজাহিদুর রহমান, দেবাশীষ কুমার দাস, আফরোজা মুমু প্রমুখ। এ সময় সকল ইউনিয়নের কৃষকবৃন্দ উপস্থিত থেকে তাদের কৃষি উপকরণ বুঝে নেন।
অবশেষে আলোচিত পিস্তল বাবু’কে আটক করেছে র্যাব-৮

