মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার টেঙ্গারচর ইউনিয়নে ভলনারেবল গ্রুপ ফিডিং (ভি.জি.এফ) চাল ও গর্ভানমেন্ট রিলিফ (জি.আর) অর্থ বিতরন করা হয়। আজ ১৮ জুলাই রবিবার সরেজমিনে দেখা যায় টেঙ্গারচর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী ঈদ উপহার সরকারি ভি.জি.এফ তালিকাভুক্ত ৮৯২ জন ব্যাক্তির মাঝে দশ কে.জি করে চাল ও জি.আর তালিকাভুক্ত ২৮০ জন ব্যাক্তির মাঝে নগদ ৫০০ টাকা করে প্রদান করা হয়। এ বিষয়ে প্রতিক্রিয়ায় টেঙ্গারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন মাষ্টার বলেন আমার ইউনিয়নে অত্যান্ত স্বচ্ছতার সাথে এই তালিকা প্রনয়ন করা হয়েছে এবং তালিকা অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রীর উপহার বাস্তবায়িত হচ্ছে।
//সৈয়দ মোঃ শাকিল গজারিয়া,মুন্সীগঞ্জ//
সারমিন সালাম আক্সিজেন ব্যাংকের সিলিন্ডার বিতরণ উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মাহাবুব হাসান

