দুমকিতে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের জেলা প্রশাসকের সহায়তা

দুমকিতে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের জেলা প্রশাসকের সহায়তা

 

উপজেলার আংগারিয়া ইউনিয়নের বাহেরচরের নদী ভাঙ্গন এলাকা সোমবার (২ আগষ্ট)  দুমকিতে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের সরেজমিন পরিদর্শন করেছেন পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। এসময় তিনি ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে ২৯ পরিবারের মধ্যে ৫ লাখ ৮০ হাজার টাকার চেক প্রদান করেন।

এছাড়া তিনি ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন। এ সময় অন্যান্যের মধ্যে পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হালিম সালেহী, দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, জেলা পরিষদ সদস্য সৈয়দ ফজলুল হক, আংগারিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মরতুজা প্রমুখ উপস্থিত ছিলেন ।

গত (৩১ জুলাই) আংগারিয়ার বাহেরচর খেয়াঘাটের পূর্বপাশে বসতঘর বিহীন ৬০ শতাংশের একটি পুরানো বাগান বাড়ি হঠাৎ নদীগর্ভে তলিয়ে যায়। এতে একাধিক শূন্য বসতভিটি, কবরস্থান এবং প্রায় ৫০ হাজার টাকা মূল্যের মেহগনি, চাম্পল, নারিকেল ও রেন্টি গাছ এ সময় নদীগর্ভে চলে যায়।

এসময় পরিত্যক্ত ওই বাগান বাড়িতে গাছপালা কাটতে গিয়ে কিশোর ও মহিলাসহ প্রায় ১৫ জন লোক ভাঙ্গনের কবলে পড়ে নদীতে ডুবে যায়। স্থানীয় লোকজন প্রায় অর্ধঘন্টা ধরে নদীতে খোঁজাখুজি করে তাদেরকে উদ্ধার করতে সক্ষম হয়। এদের মধ্যে ৫-৬ জন গুরুতর আহত হয়।

বিগত প্রায় অর্ধশত বছর যাবৎ আংগারিয়া ও বাহেরচর গ্রাম দু’টি পায়রা নদীর ভাঙ্গনের মূখে রয়েছে। দেড় থেকে দু’ কিলোমিটার নদীর তীর পাইলিং করা হলে এলাকাবাসী উপকৃত হতে পারে। স্বস্তি পেত নি:স্বরা।

//মোঃ তুহিন শরীফ, পটুয়াখালী//

পড়ুন দৈনিক বিশ্ব …

অসহায় পরিবারের বাড়ি ঘুরে খাদ্যসামগ্রী বিতরণ করলেন সালাম মূর্শেদী সেবা সংঘ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *