খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিব ও অসহায় মানুষের পাশে সবসময় আছেন এবং থাকবেন। এই শীতবস্ত্রে কিছুটা হলেও অসহায় মানুষের শীত লাঘব হবে। শীতবস্ত্র পেয়ে অসহায় মানুষেরা প্রধানমন্তী ও সাংসদ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি ২ জানুয়ারী (রবিবার) দুপুরে রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের অসহায়-দুস্থদের মধ্যে নিজস্ব অর্থায়নে কম্বল বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মো: জাহাঙ্গীর শেখ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা,জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আ: সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল মজিদ ফকির, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মোতালেব হোসেন।
এসময় উপস্থিত ছিলেন এমপির প্রধান সমন্বয়কারী যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব, প্রভাষক অহিদুজ্জামান, সালাম মুর্শেদী সেবা সংঘের টিম লিডার, সামছুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মঈন উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, বিনয় হালদার, আজিজুল হক কাজল, ইউপি সদস্য দাউদ শেখ, ইন্তাজ মোল্লা, শফিকুল ইসলাম বাবু, প্রশান্ত দে, যুবলীগের শফিকুর রহমান ইমন,সেবা সংঘের তরিকুল ইসলাম,খলিলুর রহমান, ছাত্রলীগের রিয়াজ, সজল,হিমেল প্রমূখ।
এসময় ইউনিয়নের ১হাজার ১শত কম্বল বিতরণ করেন।
//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//
রাণীশংকৈল নন্দুয়ার ইউনিয়নে স্বেচ্ছাসেবকলীগের কর্মিসভা অনুষ্ঠিত
বাগেরহাটের রামপালে ফার্মেসী ডেভেলপমেন্ট এর সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

