বাগেরহাটের রামপালে ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে রামপাল উপজেলার ভিলেজ ডাক্তারদের পক্ষথেকে ২নং উজলকুড় ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মুন্সী বোরহান উদ্দিন জেড কে সংবর্ধনা দেওয়া হয়েছে এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১লা জানুয়ারি) সকাল ১০ টায় রামপাল উপজেলার ফয়লাহাটে সুন্দরবন প্রা: হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি ভি: ডা: এনামুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ২নং উজলকুড় ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মুন্সী বোরহান উদ্দিন জেড, সংবর্ধনা ও আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ডা: নুরুল ইসলাম(এমবিবিএস), ফার্মেসী ডেভেলপমেন্টের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক সুব্রত খাঁন, বাইনতলা ইউনিয়ন সভাপতি ভি:ডা: শেখ জুয়েল রানা, ভি:ডা: মহিতুর রহমান, ভি:ডা: মো: নাসিম, লুতফর রহমান, আলমামুন, ইমরান চাকলাদার, সরফরাজ, দেবদাস রায়, ভি:ডা: উৎপল পাল, সুন্দরবন প্রা: হসপিটাল এন্ড ডায়াগনস্টিকের সত্তাধিকারী নাজমুল হোসেন রিয়াজ প্রমুখ।
প্রধান অতিথি মুন্সী বোরহান উদ্দিন জেড তার বক্তব্যে বলেন, রামপাল উপজেলায় কর্তব্যরত সকল পল্লি চিকিৎসকদেরকে মাসিক ট্রেইনিংয়ের ব্যবস্থা করতে হবে যাতে তারা সেবা নিতে আসা মানুষকে আরো সঠিকভাবে সেবা দিতে পারে।
//এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি //
সংযুক্ত আরব আমিরাতে আজ থেকে সাপ্তাহিক ছুটি শনি-রোববার
রামপালে মুক্তিযোদ্ধা কমান্ডার জলিলের কবর জিয়ারত করলেন বিএনপি নেতা ডক্টর ফরিদ

