//কচুয়া, বাগেরহাট প্রতিনিধি//
পত্রিকায় সংবাদ প্রকাশের পর কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিন জন ভলানটিয়ার পেলেন তাদের সম্মানি ভাতার টাকা।
উপজেলার টেংরাখালী এলাকার মুক্তি বিশ্বাস,সপ্না রানী হালদার,কাকলী বিশ্বাস জানান, করোনার টিকা প্রদানের প্রথম ধাপে আড়াই মাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভলানটিয়ার (সেচ্ছাসেবী) হিসাবে কাজ করার পর জন প্রতি ৪ হাজার টাকা করে যাতায়ত বাবদ দিয়ে ছিল। এর ২য় পর্যায় ১৫ জুন ২০২১ইং থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ(কালী পূজা) পর্যন্ত কাজ করার পর তাদের সম্মানি ভাতার টাকা আজ কাল করে দিচ্ছিলনা। ভলানটিয়ারা আরো জানান স্বাস্থ্য সহকারী সবুজ তাদেরকে প্রতিদিন ৩ শত ৫০ শত টাকা দেওয়া কথা কলে তাদেরকে কাজে নেয়।
এ সংক্রান্ত কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ভেক্সিনেটর ও ভলানটিয়ারের ভাতার টাকার আত্মসাথ শিরো নামে কয়েকটি আঞ্চলিক ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে বৃহস্পতি বার (২৬মে) কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী সোমেন সাহা তাদেরকে ডেকে নিয়ে জন প্রতি ৪ হাজার ২শত টাকা করে ১২ হাজার ৬শত টাকা দিয়ে বলেছে বাকি টাকা পরবর্তী বাজেট পেলে দেওয়া হবে।

