ডুমুরিয়া সংবাদদাতা খুলনা:
বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পপুত্র যুবলীগের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শেখ সোহেল এর আশু সুস্থতা কামনা করে ৩০ জুলাই শনিবার বিকেলে ডুমুরিয়া উপজেলা যুবলীগের আয়োজনে দলীয় কার্যলয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয । উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষের পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদার, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক আফসার হোসেন জোয়াদার, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক এ্যাড. আরশাফুল আলম রাজু যুবলীগ নেতা শাহানেওয়াজ হোসেন শিমুল, রবিউল ইসলাম আন্টু, আব্দুল হামিদ সরদার বিশ্ব নাথ দে, প্রসুণ বিশ্বাস পম্পী, মাহমুদ খান, আছাদুজ্জামান মিন্টু, ছাত্রনেতা খান আবুল বাশার,, শেখ মাসুদ রানা প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাও: আব্দুল গফুর।

