মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধিঃ
যশোরের অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের টেকেরঘাট মহাশ্মাশানে, অভয়নগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে গাছের চারা রোপণ করা হয়েছে। ৩ সেপ্টেম্বর (শনিবার) সকাল ৯টার সময় ওই বৃক্ষ রোপনের উদ্বোধন করা হয়। নওয়াপাড়া প্রেসক্লাবের উপদেষ্টা প্রাক্তন শিক্ষক সুনীল দাসের সঞ্চালনায় ভবদহ কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ মতলেব সরদারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভা’র নির্বাহী পরিচালক সুকুমার ঘোষ, নওয়াপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, নির্বাহী সদস্য রবিউল ইসলাম, পায়রা ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মনিশংকর রায়, সাংবাদিক কামাল হোসেন । এসময় আরো উপস্থিত ছিলেন গাছপাগল নামখ্যাত আব্দুল গফফার ও আব্দুল জব্বারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। এলাকাবাসীকে বেশি বেশি গাছ লাগাতে আহবান জানিয়ে গাছ পাগল নাম খ্যাত আব্দুল জববার ও আব্দুল গফফারের জীবনী নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা করা হয়।

