//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
খুলনা জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও ডুমুরিয়া রংপুর গ্রামে প্রবিন সার্ভেয়ার নির্মল কান্তি জোর্দ্দার (৮০) ৩০ জানুয়ারি সোমবার দপুর ১টায় নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি এক স্ত্রী ও দুই পুত্র রেখে যান। তার মৃত্যুতে গভীর শোক ও
শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, খুলনা বিভাগীয় সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি জিএম আফসার উদ্দিন, উপদেষ্টা পরিষদের সভাপতি শেখ জামাল আহমেদ ডুমুরিয়া শাখার সাধারণ সম্পাদক পুরঞ্জয় কীর্তনীয়া,সাংগঠনিক সম্পাদক দুলাল দেবনাথ, কোষাধ্যক্ষ বিপ্রদাশ গোলদার, সহ সভাপতি পবন কুমার সরকার,সহ সভাপতি শরিফুল ইসলাম, সহ সভাপতি হেকমত আলী,প্রমুখ।

