বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির অভয়নগর উপজেলা কমিটি গঠন

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির অভয়নগর উপজেলা কমিটি গঠন

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির অভয়নগর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। ৮ মার্চ  বুধবার সন্ধ্যায় নওয়াপাড়ায় শরীফ মার্কেটে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন আহমেদের সভাপতিত্বে বিভাগীয় কমিটির দপ্তর সম্পাদক জাকির হোসেন হৃদয়ের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম মল্লিক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির উপ শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাস্টার আমিনুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বিল্লাল হোসেন মাহিনী।

আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয়, খুলনা বিভাগীয় ও অভয়নগর উপজেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ।আলোচনা সভা শেষে নিম্নলিখিতভাবে অভয়নগর উপজেলা কমিটি ঘোষণা করা হয়। সভাপতিঃ  রকিবুল ইসলাম রুবেল ,সিনিয়র সহ-সভাপতি গাজী আবুল হোসেন, সহ-সভাপতি মেহেদী হাসান ইরান,মিন্টু রায়,জাহিদ হোসেন লিটন,সাধারণ সম্পাদকঃ ফিরোজ খান খোকন,   যুগ্ম-সম্পাদকঃ তামিম আহমেদ মনির, মোঃ শফিকুল ইসলাম পিকুল, সাংগঠনিক সম্পাদক মতিন গাজীসহ ৩৪ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। পরবর্তীতে পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *