বরগুনার তালতলীতে এতিমের পৈত্রিক সম্পত্তি বুঝ পেতে এতিম মেয়ের সংবাদ সম্মেলন 

বরগুনার তালতলীতে এতিমের পৈত্রিক সম্পত্তি বুঝ পেতে এতিম মেয়ের সংবাদ সম্মেলন 

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার তালতলীতে পৈত্রিক সম্পত্তি চাচার দখল থেকে বুঝ পেতে চাচার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এতিম ভাতিজি।

আজ রোববার বিকেল ২ টার সময়ে তালতলী প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সন্মেলনে মৃত্যু মহিউদ্দিন বাবুল জমাদ্দারের (এতিম মেয়ে) মেয়ে মারজিয়া আক্তার (১৮) বলেন,২০১৬ সালে আমার পিতার বিষপানে মৃত্যু হয়। পিতার মৃত্যুর ২ দিন পূর্বে আমার বাবাকে তার ভাই মজিবর জমাদ্দার জুতা দিয়ে পেটায়।

এ কারনেই তিনি হয়তো আত্মহত্যা করেছেন। আমার পিতার রেখে যাওয়া চিরকুট দেখে বোঝা যায় তার মৃত্যুর জন্য আমার চাচা দায়ী।

পিতার মৃত্যুর পর থেকে আমার চাচা পিতার রেখে যাওয়া সম্পত্তি ভোগ করে আসছে। আমার পিতার জমি আমাদেরকে বুজিয়ে দিচ্ছেন না চাচা মজিবর জমাদ্দার। তিনি জোরপূর্বক দখল করে রেখেছেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কিছুই মানে না। তার ক্ষমতার উৎস ফজলুল হক জমাদ্দার এবং মিন্টু হাওলাদার। এসময়ে তিনি আরো বলেন,আমার পিতার যতটুকু জমি আছে সেগুলোর সঠিক বুজ পেতে আমরা সকলের সহযোগিতা কামনা করছি।

এছাড়াও তিনি চাচার  হুমকি ধমকি দিচ্ছেন বলে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।সংবাদ সন্মেলনে বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *