//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
ডুমুরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আশরাফ হোসেনের মমতাময়ী মা সামছুন্নাহার বেগম (৭৪) ২রা সেপ্টেম্বর শনিবার সকাল ৯টার দিকে মৃত্য বরন করেছেন ইন্না লিল্লাহে ——–রাজিউন। তিনি বেশ কিছুদিন ধরে অস্থত ছিলেন। খুলনায় একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সুত্রে জানা গেছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর গ্রামের পারিবারিক কবরস্থানে বিকেলে জানায়া শেষে দাফন করা হবে। এদিকে পিআইও মো: আশরাফ হোসেনের মাতার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে শোক জানিয়ে বিবৃতি দিয়ছেন ডুমুরিয়া প্রেস ক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শেখ মাহাতাব হোসেন, সহ সভাপতি আব্দুর রশিদ এলিন, সহ সম্পাদক সাব্বির খান ডালিম, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান বিপ্লব, দপ্তর সম্পাদক শেখ আবদুল মজিদ, ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক আব্দুর রশিদ বাচ্ছু, নির্বাহী সদস্য এম এ এরশাদ, এনামুল বাশার টিটো, সুজিৎ মল্লিক, সিনিয়র সাংবাদিক ছিএম আব্দুস ছালাম, মো: বিলায়েত হোসেন, শেখ সিরাজুল ইসলাম, ইলিয়াস হুসাইন, মো: হাবিবুর রহান, বদিয়ার রহমান, মোক্তার হোসেন, সুমন ব্রম্ব, এম এ মজিদ, ফরিদুল ইসলাম প্রমুখ।

