স্টাফ রিপোর্টার :
রূপসা উপজেলা প্রেসক্লাবের ১৩ জন সদস্য বিভিন্ন পদ থেকে পদত্যাগ করার লিখিত পাওয়া গেছে।
উপজেলা ক্লাবের সভাপতি বরাবর লিখিত অভিযোগে জানা যায় উপজেলা প্রেসক্লাবের পদত্যাগকৃত সদস্যরা দীর্ঘ দিন ধরে ক্লাবের সদস্য ও বিভিন্ন পদে থেকে দায়িত্ব পালন করে আসছে।
ইদানিং ক্লাবের গঠনতন্ত্র বিরোধী কিছু কর্মকাণ্ড সদস্যদের দৃষ্টিগোচর হওয়ায় তারা স্বেচ্ছায় পদত্যাগ করেন।
পদত্যাগকৃতরা হলেন ক্লাবের সহ-সভাপতি এইচ এম রোকন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শেখ, আইন বিষয়ক সম্পাদক এড. রায়হান, দপ্তর সম্পাদক মিলন সাহা, নির্বাহী সদস্য এস এম নুর ইসলাম, সদস্য তৌহিদ উদ্দিন শেখ, ফিরোজ শেখ, এড. আরিফুল ইসলাম রিপন, ডা: খান মো: শফিকুল ইসলাম, মোল্লা জাহাঙ্গীর আলম, মোঃ মামুন শেখ, কুরবান শেখ, মিরাজ শেখ।

