বরিশাল সিটি কর্পোরেশনের ২০২১-২০২২ অর্থবছরের বাজেট ঘোষণা

বরিশাল সিটি কর্পোরেশনের ২০২১-২০২২ অর্থবছরের বাজেট ঘোষণা

 

নতুন কোন করারোপ ছাড়াই বরিশাল সিটি কর্পোরেশনের ২০২১-২০২২ অর্থ বছরের জন্য ৪১৫ কোটি ৭২ লক্ষ ৩৭ হাজার ৩৬৬ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। একই সাথে গতঅর্থবছরে ঘোষিত ৪২৭ কোটি৬২ লাখ ৬৪ হাজার৩৪৫ টাকার প্রস্তাবিত বাজেটের বিপরীতে ১২১ কোটি ৯৬ লক্ষ ১৯ হাজার ৯৪৮ টাকার চূড়ান্ত বাজেট অনুমোদন দেয়া হয়েছে।

সে হিসেবে গত অর্থ বছরে প্রস্তাবিত বাজেটের ২৮দশমিক৫২ভাগ বাস্তবায়ন করা হয়েছে। ভার্চুয়াল বাজেট ঘোষণা অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডঃ মোঃ ছাদেকুল আরেফিন,সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ, সরকারি কর্মকর্তা,ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ, আওয়ামীলীগ নেতৃবৃন্দ,সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সাংবাদিক উপস্হিত ছিলেন।

উল্লেখ্য ২০০২ সালে বরিশাল সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা লাভের পর এটি ছিল১৯তম বাজেট পেশ। এবং মেয়র সাদিক আব্দুল্লাহর নেতৃত্বে এটি ৩য় বাজেট। মঙ্গলবার বিকেল ৪ টায় ভার্চুয়াল পদ্ধতিতে সিটি মেয়র সাদিক আব্দুল্লাহর পক্ষে ১নং প্যানেল মেয়র গাজী নাইমুল হোসেন লিটু এই বাজেট ঘোষণা করেন।

ঘোষিত বাজেটে নিজস্ব বিভিন্ন উৎস থেকে রাজস্ব আয় ধরা হয়েছে ১১৩ কোটি ৫৬ লাখ ৭০ হাজার ২২ টাকা। সরকারি অনুদান (রাজস্ব) ৯কোটি ৮১ লাখ ১ হাজার ৯৬০ টাকা।সরকারি থেকে বরাদ্দ ২০কোটি টাকা এবং সরকারি বিশেষ অনুদান ধরা হয়েছে ২৫ কোটি টাকা।

এছাড়া সরকারিও দাতা সংস্থার সাহায্য হিসেবে ২১১কোটি১২ লাখ ২১ হাজার ৪৩১ টাকা ধরা হয়েছে। বাজেট অনুষ্ঠানে মেয়র সাদিক আব্দুল্লাহ সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের উত্তরে জানান রাস্তা,ড্রেন, ব্রীজ, কালভার্ট পুকুর ও খাল সংরক্ষনে খাতে বরাদ্দ রাখা হয়েছে ২৬৪ কোটি ২১ লাখ ২৪ হাজার ৯৫৮ টাকা। করোনা মোকাবেলায় ৬ কোটি টাকা।

বর্জ্য ব্যবস্থাপনা ৩৬ কোটি ১৫ লাখ টাকা। পানি, বিদুৎ ও পরিবহন ১৯ কোটি ১৫ লাখ ৩৬ হাজার ৯৪৮ টাকা।কর্মকর্তা কর্মচারীদের বেতন ও আনুতোষিক সহ ৪১ কোটি ৪৭ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানানো হয়ে।

এ ছাড়া ৬৮৩ কোটি টাকা ব্যয়ে নগরীর সড়ক উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনায় উন্নয়ন, ২৬১৫ কোটি টাকা ব্যয়ে নগরীর সকল খাল পুনরুদ্ধার খনন ও সংস্করণ এবং ২৭৬ কোটি টাকা ব্যয়ে নগরীর সকল সড়কে পাশে স্মার্ট কন্ট্রোল এলইডি সড়ক বাতি স্হাপনের ৩ টি প্রকল্প মন্ত্রনালয় জমা দেওয়া আছে বলে জানানো হয়।

এই কাজগুলো করা হলে নগরীর চেহারা পরিবর্তন হয়ে বরিশালন গরীকে নতুন রূপে দেখা যাবে বলে মেয়র আশা প্রকাশ করেন। তিনি এ উন্নয়ন বাস্তবায়নে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

//পলাশ চক্রবর্ত্তী, বিশেষ প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব …

Daily World

কুয়াকাটায় ৬৫ দিন অবরোধের পরও মিলছেনা মাছ হতাশ জেলেরা

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *