খুলনা- ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী বলেছেন, এদেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধুর হাত ধরে, সেই স্বাধীনতা রক্ষা করতে পারবে বঙ্গবন্ধু পরিবারই। দেশকে এগিয়ে নিতে হলে, দেশের স্বাধীনতাকে রক্ষা করতে হলে দেশ পরিচালনায় আওয়ামীলীগ তথা শেখ হাসিনার কোন বিকল্প নেই।
তিনি আরো বলেন, বর্তমানে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দেশ পরিচালনা করছেন। তার হাত ধরে উন্নত বিশ্বের কাতারে পৌছে যাচ্ছে বাংলাদেশ। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার সাথে সাথে দিন রাত পরিশ্রম করে দেশের উন্নয়ন করে যাচ্ছেন শেখ হাসিনা।
আব্দুস সালাম মূর্শেদী এমপি’র ব্যবস্থাপনায় জাতির জনকের কনিষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ছোট বোন শেখ রেহানা’র ৬৭তম জন্মদিন উপলক্ষ্যে ১৩সেপ্টেম্বর সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা, কেককাটা ও দোয়া অনুষ্ঠানে ভার্চুয়ালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
রূপসা উপজেলামী লীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিএমএ সালাম, যুগ্ম-সাধারণ সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, সামসুন নাহার, জেলা কৃষকলীগের সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল।
জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক মোতালেব হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা এস এম হাবিব, স ম জাহাঙ্গীর, আক্তার ফারুক, সাবিনা ইয়াসমিন,প্রভাষক মোঃ অয়াহিদুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, রবিউল ইসলাম বিশ্বাস, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার, শেখ মো: মারুফ, এমপি প্রধান সমন্বয়কারী যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, আলহাজ্ব শেখ আসাদুজ্জামান, আকলিমা খাতুন তুলি, শামীম হাসান তুহিন,মোঃ মঈন উদ্দীন,মো: আবদুল্লাহ, ফরিদ শেখ, যুবলীগ নেতা সরদার জসীম উদ্দিন, সালাম মূশের্দী সেবা সংঘের টিম লিডার যুবলীগ নেতা সামসুল আলম বাবু, আশিষ রায়, বাদশা মিয়া, আজমল ফকির, সুব্রত বাগচী, মোঃ নুরুজ্জামান, শিরিনা আক্তার প্রমুখ।
//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//
১৬ কোটি বছর আগের ‘উড়ন্ত ড্রাগনের’ জীবাশ্মর খোজ পাওয়া গেছে

