সেতুর নাম লেবু খালীর পরিবর্তে শহীদ আলাউদ্দিনের নামে নামকরণ এর জন্য মানববন্ধন

সেতুর নাম লেবু খালীর পরিবর্তে শহীদ আলাউদ্দিনের নামে নামকরণ এর জন্য মানববন্ধন

দক্ষিণবঙ্গের দৃষ্টিনন্দন লেবুখালি সেতুর নামকরণ ৬৯ এর আন্দোলনের শহীদ আলাউদ্দিনের নামে করার দাবিতে বরিশালে মানববন্ধন করেছে বরিশাল শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদ।

২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বরিশাল নগরীর অশ্বীনি কুমার টাউন হলের সামনে শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদের আহ্বায়ক অ্যাডভোকেট খান আলতাফ হোসেন ভুলুর সভাপতিত্বে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে  ‍উপস্থিত ছিলেন, ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা সভাপতি নজরুল হক নিলু, বাসদের জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন, বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী সহ বরিশাল এ কে.স্কুলের শিক্ষাথীবৃন্দ।

মানববন্ধনে শহিদ আলাউদ্দিন সম্পর্কে বক্তারা বলেন, বরিশালের ৬৯ এর গণ অভ্যুত্থানের প্রথম শহীদ ছিল আলাউদ্দিন। তিনি বরিশালএকে.স্কুলের ছাত্র।পটুয়াখালীর সন্তান।

১৯৬৯ সালের ২৮জানুয়ারি ১৪৪ ধারা ভেঙে বরিশাল শহরে যখন মিছিল বের হয়,সেই মিছিলে অংশ নিয়ে গুলবাগ হােটেলের মােড়ে ইপিআরের গুলিতে তিনি মারা যান।

বক্তারা আরো বলেন, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হল আমাদের অঞ্চলের এই বীর সন্তান আলাউদ্দিনের স্মৃতি রক্ষার জন্য তার নামে বরিশালে অদ্যবধি কোন স্থাপনা বা প্রতিষ্ঠানের নামকরণ করা হয়নি।

বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে বরিশাল ও পটুয়াখালীর সংযোগস্থল পায়রা নদীর উপরে লেবুখালি সেতু নির্মিত হয়েছে যার উদ্বোধন আগামী অক্টোবর মাসে হবে বলে জানা যায়। দক্ষিণ বঙ্গের দর্শনীয় এই সেতুর নামকরণ শহীদ আলাউদ্দিনের নামে করে তার স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করলে জাতি হিসেবে আমাদের দায়িত্ব পালন করা হবে বলে   সকলে মনে করেন বলে জানানো হয়।

//পলাশ চক্রবর্ত্তী, বিশেষ প্রতিবেদক, বরিশাল//

পড়ুন দৈনিক বিশ্ব …

সরকার গ্রামকে শহরে রূপ দিতে নানা ধরনের প্রকল্প বাস্তবায়ন করছে: সালাম মূশের্দী এমপি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *