//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//
যশোরের অভয়নগর উপজেলায় কর্মজীবি ল্যাকটেস্টিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর (রবিবার) সকালে নারী অধিকার বাস্তবায়ন সংস্থার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দিনব্যাপি এই কর্মশালার আয়োজন করা হয়। নারী অধিকার বাস্তবায়ন সংস্থার নির্বাহী পরিচালক সাফিয়া খানমের সভাপতিত্বে প্রশিক্ষণটিতে প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওয়াপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মল্লিক, চিকিৎসা কর্মকর্তা ডা. আলীমুর রাজিব,মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পাল প্রমুখ। অনুষ্ঠানের পরবর্তীতে যশোর জেলা সিভিল সার্জন শেখ আবু শাহিন প্রশিক্ষণরত মহিলাদের সাথে মতবিনিময় করেন। প্রশিক্ষণটিতে ৩০ জন কর্মজীবি ল্যাকটেস্টিং মাদার অংশ গ্রহন করেন।

