//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
ডুমুরিয়ার চুকনগর দলিত হাসপাতাল মিলনায়তনে বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা দলিত এর আয়োজনে তিন ব্যাপী জেন্ডার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আজ ২৮ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ।
দলিত এর নির্বাহী পরিচালক স্বপন কুমার দাস এর সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণ কর্মশালায়, সেক্স, অধিকার,মানবাধিকার, জেন্ডার বৈষম্য্, এর প্রতিকার ইত্যাদি বিষয়ে ক্লাশ পরিচালনা করেন প্রোগ্রাম ম্যানেজার মিসেস ধরা দেবী দাস, স্পন্সরশীপ অফিসার বিপ্লব মন্ডল, প্রোগ্রাম অর্গানাইজার নেপাল চন্দ্র দাশ, বিপ্লব দাস, চিন্তা দাস প্রমূখ।
উক্ত প্রশিক্ষণ কর্মাশালায়২০ জন অংশগ্রহণকারীর অংশগ্রহণে বাস্তবায়িত হয়। প্রশিক্ষণের শেষ দিনে অংশগ্রহণকারীদের উপহার প্রদান করা হয়।

