এস এ টিভির ১০ম বর্ষে পদার্পণে নওয়াপাড়া প্রেসক্লাবে জন্মদিন উদযাপিত

এস এ টিভির ১০ম বর্ষে পদার্পণে নওয়াপাড়া প্রেসক্লাবে জন্মদিন উদযাপিত

বাংলাদেশের সর্বাধুনিক ফুল এইচডি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস এ টিভির ১০ম বর্ষে পদার্পণ উপলক্ষে যশোরের অভয়নগরে জন্মদিন উদযাপন করা হয়েছে।  বুধবার দুপুরে নওয়াপাড়া প্রেসক্লাবের সভাকক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়।

নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুল।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ, মাস্টারমাইন্ড স্কুলের চেয়ারম্যান প্রদীপ কুমার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক শাহ্ খালিদ মামুন, যুগ্ম আহবায়ক অ্যাড. রওশন কবীর টুটুল, এসএ পরিবহন নওয়াপাড়া শাখা ব্যবস্থাপক রনজিউল ইসলাম, নওয়াপাড়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শান্ত।

এস এ টিভির ১০ম বর্ষে পদার্পণে নওয়াপাড়া প্রেসক্লাবে জন্মদিন উদযাপিত

এসএটিভি অভয়নগর উপজেলা প্রতিনিধি জসিম উদ্দিন বাচ্চুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান, সহ-সভাপতি এস এম মুজিবর রহমান, যুগ্ম সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, সহ-সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, কোষাধ্যক্ষ মফিজুর রহমান দপ্তরী, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহীন আহমেদ, ক্রীড়া সম্পাদক এম এম আলাউদ্দিন, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, সদস্য গাজী রেজাউল করিম, সাকিব জিকো, জাকির হোসেন হৃদয়, রকিবুল ইসলাম রুবেল, শেখ জাবেদ আলী, শফিকুল ইসলাম পিকুল, সাংবাদিক হান্নান শেখ, রণজিৎ মল্লিক, কামাল হোসেন প্রমুখ।

পরে কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আমন্ত্রিত অতিথি বৃন্দ তাদের বক্তব্যে  সাফল্য ও বস্তুনিষ্ঠ এবং প্রত্যন্ত এলাকার সংবাদ প্রকাশ করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

//মো: শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের আবেদন করেছে হাইকোর্টে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *