কুমিল্লায় ১২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লায় ১২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

//নিজস্ব প্রতিনিধি//
সারাদেশে এক দিকে চলছে বৈশ্বিক মহামারী করোনার তান্ডব আর অন্যদিকে চলছে মাদকদ্রব্য চোরাচালানি। আর মাদকের এই ভয়াবহতা থেকে যুব সমাজকে রক্ষা করতে দেশের প্রতিটি জেলায় চলছে মাদকের বিরুদ্ধে সাড়াশি অভিযান।
তারই ধারাবাহিকতায় কুমিল্লা জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টীম অভিযান পরিচালনা করে  কোতয়ালি থানাধীন নোয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অভিযান পরিচালনা করে থেকে ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ১। রনি হোসেন ও ২. সাব্বির হোসেনকে গ্রেফতার করেন।
এ বিষয়ে মাদকদ্রব্য চোরাচালান নিয়ন্ত্রণের আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহতভাবে পরিচালনার প্রত্যয়ব্যক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *