//পলাশ চক্রবর্ত্তী, বিশেষ প্রতিনিধি//
র্যাব- ৮ বরিশালের অভিযানে ৩(তিন) মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল ২ আগস্ট দুপুরে র্যাব-৮ পিরোজপুরের নাজিরপুর থানার বৈবুনিয়া এলাকা থেকে ৩ মাদক কারবারীকে আটক করে।
আটক করার সময় এদের কাছ থেকে ২৫০ (দুই শত পঞ্চাশ) গ্রাম গাঁজা এবং ০২(দুই) লিটার বাংলা মদ উদ্ধার করেন। আটককৃতরা হলেন ১, মোঃ সুমন শেখ বয়স ২৫ বছর, পিতাঃ সনাতন মন্ডল।২, সুজিত বিশ্বাস বয়স ২২ বছর, পিতাঃ মৃত সুরেশ বিশ্বাস। ৩, জয় হালদার বয়স ২১ বছর পিতাঃ দিলীপ হালদার এদের সকলের বাড়ি বৈবুনিয়া, ডাকঘর – মাটিভাঙ্গা, থানা- নাজরপুর, জেলা- পিরোজপুর।
এ ঘটনায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন বরিশালের সিপিএসসির ডিএডি মোঃ নুর ইসলাম বাদী হয়ে পিরোজপুর জেলার নাজিরপুর থানায় মাদকদ্রব নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

