বরিশালের বানারীপাড়া উপজেলার ধারালিয়া গ্রামে এন জিও থেকে ঋণ নেওয়ার কথা বলে কৌশলে স্ত্রীর স্বাক্ষর নিয়ে সেই স্বাক্ষর দিয়ে তালাকনামা তৈরি করেছে এক পাসন্ড স্বামী। এ ঘটনায় ভুক্তভোগী স্ত্রীর অভিযোগের পর পাষন্ড স্বামীকে গ্রেফতার করেছে বানারীপাড়া থানা পুলিশ। ৫ সেপ্টেম্বর রবিবার দুপুরে ধারালিয়া গ্রামের আব্দুর রব মৃধার পুত্র মোস্তফা মৃধার স্ত্রী পিংকি বেগম জানান, প্রায় পাঁচবছর পূর্বে তাদের পারিবারিক ইচ্ছায় সামাজিকভাবে বিয়ে হয়। তাদের ঘরে একটি সন্তান রয়েছে।অতি সম্প্রতি তার স্বামী তার বাবার বাড়ি থেকে দুই লাখ টাকা যৌতুক আনার জন্য তার উপর বিভিন্ন ধরনের চাঁপ প্রয়োগ করেন। এতে তিনি অপরাগতা প্রকাশ করায় প্রায়ই তাকে তার স্বামী শারিরিক নির্যাতন করতো বলেও তিনি জানান ।
তিনি আরও জানান,গত ১৫ দিন পূর্বে তার স্বামী একটি এনজিও থেকে ঋণ উত্তোলনের কথা বলে তিনশ’ টাকার স্ট্যাম্পে তার ( স্ত্রী পিংকি বেগমের) স্বাক্ষর নেন। পরে ওই স্ট্যাম্পে বরিশাল নোটারী পাবলিকের মাধ্যমে স্ত্রী পিংকি বেগম তার স্বামীকে তালাক দিয়েছে বলে একটি তালাকনামা তৈরি করেন পাসন্ড স্বামী।
২ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে যৌতুকলোভী মোস্তফা মৃধাআবারো তার স্ত্রী পিংকি বেগমকে তার বাবারবাড়ি থেকে পুর্বের দাবিকৃত যৌতুকের দুই লাখ টাকা আনার জন্য চাঁপ প্রয়োগ করে।এক পর্যায়ে স্বামী মোস্তাফা মৃধা ক্ষিপ্ত হয়ে তাকে( পিংকি বেগমকে) অমানুষিক নির্যাতন করে ভুয়া তালাকনামা দেখিয়ে রাতের আধাঁরে তাকে( স্ত্রী পিংকি বেগমকে)ঘরথেকে বের করে দেন বলে জানানো হয়।
এ বিষয় বানারীপাড়া থানার ওসি(তদন্ত) জনাব মোঃ জাফর আহম্মেদ জানান,উক্ত ঘটনায় পিংকি বেগম থানায় মামলা দায়ের করলেপুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী মোস্তফা মৃধাকে গ্রেফতার করেছে বলে জানানো হয়।
//পলাশ চক্রবর্ত্তী, বিশেষ প্রতিবেদক, বরিশাল//
বরিশালে ইউএনও’র বাস ভবনে হামলায় চোখে গুলিবিদ্ধ হওয়া ২ আসামীর জামিন

