নলছিটিতে ডিবি পুলিশের হাতে ২কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী আটক

নলছিটিতে ডিবি পুলিশের হাতে ২কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী আটক

পলাশ চক্রবর্ত্তী, বিশেষ প্রতিবেদক বরিশাল। 

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার তৌকাঠী গ্রাম থেকে দুইকেজি গাঁজা সহ শাহজাহান মোল্লা (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত১১সেপ্টেম্বর শনিবার রাতেনলছিটি উপজেলার তৌকাঠি গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে ঝালকাঠি ডিবি পুলিশ। গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ী শাহজাহান মোল্লা পাওতা গ্রামের মৃত আবদুর রব মোল্লার ছেলে।

ঝালকাঠিগোয়েন্দা পুলিশের পরিদর্শক(ওসি)মো. মাইনউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ১১সেপ্টেম্বর তৌকাঠি গ্রামে অভিযান পরিচালনা করেন।এ সময় স্থানীয়একটি কালভার্টে বাজারের ব্যাগ ভর্তি দুইকেজি গাঁজাসহ শাহজাহান মোল্লাকে পেয়ে ডিবি পুলিশ গ্রেপ্তার করে।পরে তাকে নলছিটি থানায় সোপর্দ করা হয় বলে ডিবি পুলিশ সূত্রে জানানো হয়।

এ ঘটনায় ঝালকাঠি ডিবি পুলিশের উপ পরিদর্শক এইচ এম বাশার বাদী হয়ে অভিযুক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন বলেও জানা যায়।

পড়ুন দৈনিক বিশ্ব …

বরিশাল শেবাচিমে করোনায়  আরও ৩ জনের মৃত্যু

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *