যশোরে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ ৫ জন চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

যশোরে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ ৫ জন চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃ

মাদকের ভয়াবহতা থেকে সমাজের আপামর জনগণকে রক্ষা করার লক্ষ্যে সারাদেশে প্রতিদিনই পরিচালিত হচ্ছে মাদকের বিরুদ্ধে  বিশেষ অভিযান।

তারই ধারাবাহিকতায় ২৬ সেপ্টেম্বর-২০২১ রোজ রবিবার যশোর জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টীম সকাল ১১ঃ৩০ ঘটিকায়  ঝিকরগাছা থানার গদখালী বাজারে  অভিযান পরিচালনা করে ৩ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ১. হাবিবউল্লাহ (২১), পিতা- সাহেব আলী, গ্রাম- নতুনপাড়া নারায়ণপুর,থানা- শার্শা, জেলা – যশোর ২. সম্রাট(২৫), পিতা- দেলোয়ার হোসেন, গ্রাম- মানকী, থানা- বেনাপোল, জেলা- যশোর ও ৩. শাহীন (৩৩), পিতা- রহমত আলী, গ্রাম- বোয়ালিয়া, থানা- বেনাপোল, জেলা- যশোর, ৪. মোঃ আলী(৫২), পিতা- মৃতআঃহক,গ্রাম-চাঁচড়া,থানা-কোতয়ালি,জেলা-যশোরদের গ্রেফতার করেন।

উল্লেখিত বিষয়ে মাদকদ্রব্য  নিয়ন্ত্রণ আইনের আওতায় ঝিকরগাছা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া আজ বিকাল ৪ঃ৪৫ ঘটিকায় যশোর জেলার গোয়েন্দা শাখার আরও একটি টীম  যশোর জেলার কোতোয়ালি মডেল থানা এলাকার পালবাড়ি- চাঁচড়াগামী রাস্তায় অভিযান পরিচালনা করে চিহ্নিত মাদক ব্যবসায়ী ৫. পারভেজ বিশ্বাস (৩২), পিতা- জালাল বিশ্বাস, গ্রাম- বোলপুর উত্তর পাড়া, থানা- কোতোয়ালি, জেলা- যশোরকে ৬০( ষাট) পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।

এসংক্রান্ত বিষয়ে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য চোরাচালান নিয়ন্ত্রণ আইনের আওতায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *