সীমান্তবর্তী যশোর জেলার বিভিন্ন উপজেলায় মোটরসাইকেল চোর চক্রের বিভিন্ন গ্রুপ সক্রিয় এবং বিভিন্ন অফিস-আদালত ও বাড়ি থেকে এ চক্র মোটরসাইকেল চুরি করে থাকে। আর তাই এ মোটরসাইকেল চোর চক্রকে গ্রেফতার করার জন্য যশোর জেলা গোয়েন্দা শাখার কয়েকটি চৌকস টীম বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে থাকে।
তারই ধারাবাহিকতায় যশোর জেলা গোয়েন্দা শাখার একটি টীম ১৩ নভেম্বর -২০২১ রাত ৮ঃ০০ ঘটিকার সময় চাঁচড়া চেকপোস্ট এলাকায় অভিযান পরিচালনা করে ১ টি মোটরসাইকেলসহ ১ জন আসামিকে গ্রেফতার করেন এবং গ্রেফতারকৃত আসামির তথ্যের ভিত্তিতে ১৪ নভেম্বর -২০২১ ভোর ৪ঃ০০ ঘটিকা পর্যন্ত অভয়নগর থানা ও কোতয়ালি থানার বসুন্ধিয়া এলাকায় অভিযান পরিচালনা করে আরও একটি মোটরসাইকেল উদ্ধারসহ আসামী ১. আরিফুল ইসলাম (২২), পিতা- মোঃ ইশারত সরদার, গ্রাম – লক্ষীপুর পশ্চিম পাড়া,থানা- অভয়নগর, জেলা- যশোর
২.হেলাল শেখ (২২), পিতা- কাওসার শেখ, গ্রাম-লক্ষীপুর পশ্চিমপাড়া, থানা-অভয়নগর,জেলা-যশোর,৩. শিমুল গাজী (২১),পিতা- হাসান গাজী, গ্রাম- ধোপাদী, থানা- অভয়নগর, জেলা-যশোর ৪.শিমুল গাজী (৩৪), পিতা- হাকিম গাজী, গ্রাম- শংকরপুর,থানা- কোতয়ালি, জেলা- যশোর, ৫. ফিরোজ হোসেন মোল্লা (২৫), পিতামৃত- আবুল হোসেন, গ্রাম-পাঁচকবর, থানা-অভয়নগর, জেলা- যশোর, ৬. হাসান আকন(২৩), পিতামৃত- আঃ ওহাব, গ্রান-জঙ্গলবাঁধাল, থানা- কোতয়ালী, জেলা-যশোরদের গ্রেফতার করেন।
এ সংক্রান্ত বিষয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
//স্বীকৃতি বিশ্বাস, স্টাফ রিপোর্টার//
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেলেন উইটসা এমিনেন্ট পার্সনস অ্যাওয়ার্ড
কলার মোচার কল্পনাতীত গুণাবলী জেনে নিন

