//এম মুরশীদ আলী, খুলনা//
রূপসা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভার সভাপতি নির্বাহী অফিসার সানজিদা রিক্তা বলেন- রূপসায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পৈত্রিক ভিটায় ১৬৫ তম জন্ম বার্ষিকী পালন হবে আগামী ৮ মে, ২৫শে বৈশাখ। এদিনে সকলকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পরামর্শ প্রদান করেন।
এছাড়া রূপসায় ট্রাক এবং টলীতে- মাটি, বালু ও ইট ইত্যাদি বহন করার সময় ঢেকে না নেওয়ার কারণে সাধারণ মানুষের চোখে-মুখে পড়ে চলাচলে ব্যাঘাত সৃষ্টি করছে। এমন যানবাহনে মাল ঢেকে নিতে নির্দেশ প্রদান করা হবে। তাছাড়া মাদক-জুয়া নজরদারি বৃদ্ধির পাশাপাশি বাল্যবিবাহ রোধে সকলকে সচেতন হতে হবে। পাশাপাশি প্রত্যেক শিশু জন্মের পর জন্ম নিবন্ধন বাধ্যতামূলক করা বিষয়ে ইউনিয়ন পরিষদকে আরো গুরুত্ব দিয়ে একযোগে কাজ করার আহ্বান জানান। এ সকল বিষয়ে গত ৩০ এপ্রিল সকাল সাড়ে ১১টায় অফিসার্স ক্লাব মিলনায়তনে আইন-শৃঙ্খলা সভায় সকলের খন্ড খন্ড বক্তব্যের প্রতি উত্তরে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন- সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম, রূপসা থানা ওসি আব্দুর রাজ্জাক মীর, কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা।
উপস্থিত ছিলেন- সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, খাদ্য কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার উল কুদ্দুস, কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত সরকার, পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ পদ রায়, কাজদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাবানা, কাজদিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক কমল চন্দ্র সানা, ইসলামী ফাউন্ডেশন এর কেয়ারটেকার আব্দুস সালাম। আইচগাতী ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মাসুম, শ্রীফলতলা ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জিয়াউল হক বিশ্বাস, নৈহাটি ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইলিয়াস, টিএসবি ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাফুর রহমান, ঘাটভোগ ইউনিয়ন চেয়ারম্যান এর প্রতিনিধি ইউপি সদস্য মো. সফিকুল ইসলাম প্রমুখ।
রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- খুলনা জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খাইরুল ইসলাম, উপজেলা বিএনপি’র সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জামায়াত নেতা হাফেজ মো. জাহাঙ্গীর, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ওবায়দ হোসেন সহ বিভিন্ন গনমাধ্যমে কর্মীগণ উপস্থিত ছিলেন।

