বরিশাল কাউনিয়া থানার অভিযানে দুই হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বরিশাল কাউনিয়া থানার অভিযানে দুই হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

//পলাশ চন্দ্র দাস:বরিশাল প্রতিনিধি//

বরিশাল নগরীতে বিপুল পরিমাণের ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। আটককৃত ওই ব্যক্তির নাম মাসুম বিল্লাহ। তিনি ঝালকাঠি পৌর এলাকার ২ নং ওয়ার্ডের বাসিন্দা আবুল কালাম আজাদের ছেলে।

জানা যায়, ১১ জানুয়ারী সন্ধ্যা ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া শেরে বাংলা নগর স্কুলের সামনে থেকে মাসুমকে দুই হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।

কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছগির হোসেনের নেতৃত্বে এসআই মোঃ জিহাদ মৃধা, এএসআই সাইফুল ইসলাম, এএসআই জসিম উদ্দিন, এএস আাই আঃ রহিম এর সহযোগীতায় এ অভিযান পরিচালনা করা হয়।

কাউনিয়া থানার এসআই মোঃ জিহাদ মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুই হাজার পিস ইয়াবাসহ আসামীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *