বরিশালের ৩০নং ওয়ার্ড কাউন্সিলর কালাম মোল্লা ধর্ষণ মামলায় গ্রেফতার

বরিশালের ৩০নং ওয়ার্ড কাউন্সিলর কালাম মোল্লা ধর্ষণ মামলায় গ্রেফতার

//পলাশ চন্দ্র দাস, বরিশাল//

ব‌রিশাল সি‌টি কর্পোরেশ‌নের ৩০ নং ওয়ার্ড কাউ‌ন্সিলর আজাদ হো‌সেন কালাম মোল্লকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ।

বা‌কেরগঞ্জ থে‌কে শুক্রবার সন্ধ‌্যায় তা‌কে গ্রেপ্তার করা হয়েছে। ব‌রিশাল এয়ার‌পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) কম‌লেশ চন্দ্র হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি ব‌লেন, ‘বি‌য়ের প্রলোভনে এক নারী‌কে একা‌ধিকবার ধর্ষণ ক‌রেন কালাম। সবশেষ বৃহস্প‌তিবার রা‌তে কা‌শিপু‌রের মগরপাড়া এলাকায় ৩০ বছর বয়সী ওই নারী‌কে ধর্ষণ করেন। শুক্রবার বিকা‌লে এ ঘটনায় মামলা হয়। একমাত্র আসামি করা হয় আজাদ হো‌সেন কালাম মোল্লাকে।

উপ-প‌রিদর্শক সাইদুল ইসলাম জানান, পালিয়ে যাওয়ার সময় বা‌কেরগঞ্জ থে‌কে আজাদকে গ্রেপ্তার করে পুলিশ।

তিনি আরও জানান, ওই নারী‌কে ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের ভিক‌টিম সা‌পোর্ট সেন্টা‌র থে‌কে ব‌রিশাল শের-ই- বাংলা মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নেয়া হ‌য়ে‌ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *