পানিসম্পদ প্রতিমন্ত্রীর পক্ষে ৪ নং ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ

পানিসম্পদ প্রতিমন্ত্রীর পক্ষে ৪ নং ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ

//পলাশ চন্দ্র দাস, বরিশাল প্রতিনিধি//

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ প্রতিমন্ত্রীর বরিশাল সদর ৫ আসনের সংসদ সদস্য বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল ( অব ) জাহিদ ফারুক শামীম এমপি মহাদয়ের পক্ষ থেকে বরিশাল নগরীর ৪ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম বাদশার আয়োজনে।  শুক্রবার (১৪ জানুয়ারী)  ৩,৩০ ঘটিকার সময় তার নিজ বাসভবনের সামনে

শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন। শীতার্থদের মাঝে  ১০০০ শীতবস্ত্র  কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল পেয়ে ৬৫ বছরের বৃদ্ধ আজহার আলী বলেন, আমি অনেক খুশি কাউন্সিলর বাদশা কম্বল পেয়ে। দোওয়া করি মাননীয় প্রধানমন্ত্রীর ও কাউন্সিলর বাদশার  জন্য। আল্লাহতালা যেনো ভালো রাখে।

এ-সময় বিসিসি’র ১নং ওয়ার্ড কাউন্সিলর আমীর বিশ্বাস, ১২নং ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন ভুলু, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃহুমায়ুন কবির, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন রুবেলসহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠন,  সহযোগী সংগঠন সমুহের নেতাকর্মীবৃন্দ; সামাজিক সংগঠনসমুহের নেতাকর্মীবৃন্দ সহ সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *