চলমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি না মানায় চট্টগ্রামের চন্দনাইশে গতকাল (১১ এপ্রিল)দুপুরে ৫জনকে ৬শ টাকা জরিমানা করা হয়।অভিযান পরিচালনা করেন, চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহফুজা জেরিন,অভিযানে সহযোগিতা করেন,চন্দনাইশ থানার এস আই আরিফুল ইসলাম ও একদল পুলিশ।
জরিমানা কালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট বলেন, বড় বড় বাজারে ধারাবাহিকভাবে পরিদর্শন অব্যাহত রেখে বল প্রয়োগ না করে ব্যবসায়ী ও সর্বসাধারনকে সচেতনতা আনতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে, অভিযানকালে বিনা মুল্যে মাস্ক বিতরন করা হয়।
//মোঃ হামিদুর রহমান, চট্টগ্রাম প্রতিনিধি //

