সারা দেশে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের জন্য সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনসহ জারীকৃত নির্দেশনা অনুযায়ী জনগণের বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে না আসা, যানবাহন চলাচল সীমিতকরণ, স্বাস্থ্যবিধি মেনে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও কাচামাল বিক্রি নিশ্চিতকরণ,স্বাস্থ্যবিধি মেনে চলা ও সঠিকভাবে মাস্ক পরার বিষয়ে জনগণকে সচেতন করার লক্ষ্যে আজ ১৫ এপ্রিল -২০২১ রোজ বৃহস্পতিবার সকাল থেকে শুরু করে সন্ধ্যাবধি যশোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজেস্ট্রেটগণ অভিযান পরিচালনা করেন।

এসময় মাস্ক না পরা, নির্ধারিত সময়ের পরেও দোকান খোলা রাখাসহ বিভিন্ন কারণে যশোর জেলা শহর ও যশোরের বিভিন্ন উপজেলায় ৫৬ টি মামলায় ৫০,৪০০/-(পঞ্চাশ হাজার চারশত) টাকা জরিমানা আদায় করেন।
উল্লেখ্য জনসচেতনতা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
//নিজস্ব প্রতিবেদক//

