বরিশাল পুলিশ করোনায় শ্বাসকষ্টের রোগীদের মাঝে অক্সিজেন সরবরাহের শুভ উদ্বোধন

বরিশাল পুলিশ করোনায় শ্বাসকষ্টের রোগীদের মাঝে অক্সিজেন সরবরাহের শুভ উদ্বোধন

 

সর্বগ্রাসী রুপের করোনা আক্রান্ত শ্বাসকষ্ট রোগীদের প্রাথমিক জীবন সুরক্ষিত রাখতে মেট্রোপলিটন পুলিশ বিনামূল্যে অক্সিজেন সরবরাহ সেবার এই মহতি উদ্দোগ গ্রহণ করেছেন । প্রকৃতপক্ষে চিকিৎসা সেবাপ্রত্যাশীদের কাছে পৌঁছাতে সুনির্দিষ্ট তথ্য দিন । বিএমপি কমিশনার ১৫ এপ্রিল ২০২১ বেলা ১১ঃ০০  ঘটিকায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্সে  মেট্রোপলিটন পুলিশ কর্তৃক  করোনা আক্রান্ত শ্বাসকষ্টের রোগীদের মাঝে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ সেবা শুভ উদ্বোধন করেন ।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার।

তিনি বলেন, আমরা করোনার সর্বগ্রাসী রুপে একটি অস্বাভাবিক, কঠিন সময় অতিক্রম করছি যেখানে হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে, অনেকেই মৃত্যুবরণ করছে এবং মৃত্যুর প্রহর গুনছে, মৃত্যুর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের জিরো টলারেন্স ছাড়া আর কোন উপায় নেই। সরকারের পক্ষ থেকে যে ১৮ দফা নীতিমালা রয়েছে তা অবশ্যই অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। কারো মধ্যে মেনে চলার প্রবণতা না থাকলে সচেতন নাগরিক হিসেবে তাদেরকে বোঝাবেন আমরা যেমন আপনাদের সচেতন করছি বিভিন্ন মাধ্যমে প্রতিনিয়ত বোঝাতে চেষ্টা করছি। এরপরেও যারা মানবেন না তাদের জন্য কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

অধিকাংশ মানুষ মস্ক পরিধান করলেও নগরীর অলিগলিতে অবস্থানরত সাধারণ মানুষ এখনও যথেষ্ট সচেতন নয়, আবার কেউ কেউ নিয়ম অনুযায়ী মাস্ক পরিধান করতে পারছেন না। যেখানেই যান না কেন, অহেতুক মাস্ক গলায় না ঝুলিয়ে, তরিকা অনুযায়ী মাস্ক পরিধান করে আশি ভাগ সুরক্ষিত থাকুন।

করোনা আক্রান্ত শ্বাসকষ্টের রোগীদের মাঝে বিনামূল্যে এই অক্সিজেন সরবরাহ সেবা দিলে প্রাথমিকভাবে অনেক রোগীর জন্য কার্যকর সাপোর্ট তৈরি হবে। জরুরি প্রয়োজনে অনেকেই অক্সিজেন সেবা পেতে সক্ষম হন না, আবার পেলেও  ব্যবহারবিধি সঠিকভাবে জানেননা।

সুতরাং প্রাথমিক ইমারজেন্সীকালে খবর পাওয়ার সাথেসাথে আমাদের প্রশিক্ষিত পুলিশ সদস্যদের মাধ্যমে আমাদের ব্যবস্থাপনায় যে অক্সিজেন সিলিন্ডার রয়েছে তা নিয়ে দ্রুততার সঙ্গে দোরগোড়ায় পৌঁছে যাবো এবং আন্তরিকতার সাথে  অক্সিজেন সেবা দেবো। এর মাধ্যমে প্রাথমিক জীবন অনেকটাই সুরক্ষিত রেখে পরবর্তীতে হসপিটালের সাপোর্ট নিয়ে বাকি চিকিৎসা সেবা চলবে।

নগরবাসীর উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আমরা আপনাদের সাহায্য চাই, গণমাধ্যমের সাহায্য চাই, যেন প্রকৃত চিকিৎসা সেবাপ্রত্যাশীদের কাছে এই সেবা  পৌঁছে যায়।

//পলাশ চন্দ্র দাস :: বরিশাল//

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *